Views Bangladesh Logo

নড়াইলে তীব্র গরমে নারীর মৃত্যু

নড়াইলে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাভলী বেগম সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হন। ফেরার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন এবং মাছিমদিয়া মসজিদের সামনে হঠাৎ জ্ঞান হারান। স্থানীয়রা তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আউড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ওসমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড তাপদাহের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হতে পারে। বর্তমানে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ