Views Bangladesh Logo

ঝিনাইদহে কারখানার জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি কেক তৈরির কারখানায় জেনারেটর মেশিনে ওড়না পেঁচিয়ে শিরিনা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিরিনা খাতুন কোটচাঁদপুর এলাকার রমজান আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিরিনা খাতুন কারখানা দেখতে গিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার গলায় থাকা ওড়না জেনারেটরের ফিতায় পেঁচিয়ে গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ