Views Bangladesh Logo

হবিগঞ্জে ব্রিজ থেকে নদীতে পড়ে নারীর মৃত্যু

হবিগঞ্জ শহরে ব্রিজ থেকে পড়ে খোয়াই নদীতে ডুবে গীতা রানী দেব নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গীতা রানী দেব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার বাসিন্দা এবং মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।

পুলিশ জানায়, তিনি তার ভাইয়ের সঙ্গে চিকিৎসার জন্য হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত ব্রিজ থেকে নিচে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ