Views Bangladesh Logo

কক্সবাজারে প্রেমিকের বিয়ের আসরে গিয়ে তরুণীর বিষপান

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে গিয়ে বাড়ির সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন জিন্নাত আরা (২২) নামে এক তরুণী। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৫ মে) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লেমশীখালীর কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে জিন্নাত আরার সঙ্গে নয়া ঘোনা গ্রামের রহিম উল্লাহর প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রহিম উল্লাহর বিয়ের খবর পেয়ে সকালে তার বাড়িতে যান জিন্নাত। সেখানে বিয়ের আয়োজন দেখতে পেয়ে তিনি বাড়ির সামনে বিষপান করেন।

পরে স্থানীয় ইউপি সদস্যের নির্দেশে গ্রাম পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিষপানের পরও প্রেমিকের পরিবারের লোকজন তাকে সহযোগিতা না করে বরং তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ