Views Bangladesh Logo

শরীয়তপুরে স্বামীকে হত্যা করে মরদেহ ফ্রিজে রাখার অভিযোগে নারী আটক

শরীয়তপুরের চাঁন্দপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীকে হত্যা করে তার দেহ টুকরো করার পর মরদেহের অংশ ফ্রিজে রাখার চেষ্টা করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

আটককৃত ওই নারী আসমা আক্তার। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় একটি বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা জরুরি সেবায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিয়া সর্দার একজন মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত বছর দেশে ফিরে তিনি স্ত্রীসহ চাঁন্দপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। দাম্পত্য কলহ চলমান ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, ১২ মে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আসমা আক্তার লোহার রড দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তিনি ছুরি দিয়ে মরদেহ টুকরো করে মাংস ও হাড় আলাদা করেন এবং সেগুলো একটি ড্রামে সংরক্ষণ করেন।

এর তিন দিন পর, শুক্রবার সন্ধ্যায় তিনি মরদেহের কিছু অংশ বিভিন্ন স্থানে ফেলে দেন। এর মধ্যে কিছু কাটা অংশ নারিয়ার পদ্মা নদীর তীরে ফেলা হয়, যা পরে পুলিশ উদ্ধার করে।

পরে তিনি পলোং এলাকার একটি সাবেক ভাড়া বাসায় মরদেহের কিছু অংশ ফ্রিজে রাখার চেষ্টা করেন। সেখান থেকেই তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ