রাজবাড়ীতে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসা তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, মামলা দায়ের
রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ২২ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার এক ইউনিয়নের সরকারি আশ্রয়ণকেন্দ্রে এই ঘটনা ঘটে।
পাংশা মডেল থানায় শনিবার মধ্যরাতে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে আকাশ মণ্ডল (২৯) ও জামাল মণ্ডল (২২)-কে আসামি করে মামলা দায়ের করেন। রোববার বিকেলে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে পাংশার সরিষা ইউনিয়নের এক তরুণের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ওই তরুণীর পরিচয় হয়। কথোপকথনের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। তবে তুচ্ছ বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির কারণে গত ১৪ ফেব্রুয়ারি সম্পর্কের ফাটল ধরে।
এরপর প্রেমিকের বন্ধুরা ওই তরুণীকে শিক্ষা দেওয়ার জন্য পাংশায় ডেকে পাঠান। মামলার এজাহারে বলা হয়েছে, রাত সাড়ে ১১টার দিকে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল তরুণীকে ধর্ষণ করেন এবং নগদ ১০ হাজার টাকা ও একটি স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেন। পরদিন স্থানীয়দের সহযোগিতায় তরুণী প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার জানান, পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে