অস্ট্রেলিয়া সিরিজে নাহিদ রানার বাউন্সার মিস করব: বিসিবি কোচ সালাউদ্দিন
তরুণ পেসার নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজে খেলতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন বিসিবি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ইনজুরির কারণে বর্তমানে অস্ট্রেলিয়াতেই চিকিৎসাধীন আছেন এই পেসার।
রোববার (২ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, সত্যি কথা বলতে, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বিপক্ষে নাহিদ রানার বাউন্সার দেখার জন্য আমিও বেশ রোমাঞ্চিত ছিলাম
অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের টেস্ট দলে বর্তমানে চারজন পেসার ও একজন ব্যাটসম্যান ইনজুরি সমস্যায় ভুগছেন। নাহিদ রানা ও শরিফুল ইসলাম টেস্ট সিরিজের জন্য উড়ানো ফ্লাইটে উঠতে পারেননি। রানার ইনজুরি থেকে সেরে উঠতে কিছুটা সময় লাগবে।
টেস্ট দল প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, আমাদের বাইরে চারটি টেস্ট আছে। আমি আশা করি, এখান থেকে আমরা কিছু ভালো ফল পেতে পারব। ঘরের মাঠে আমাদের চারটি ম্যাচ আছে; এই চারটিতেই যদি জিততে পারি, তাহলে মনে হয় আমরা শীর্ষ এক, দুই বা তিন নম্বরের মধ্যে থাকতে পারব।
তিনি আরও বলেন, নাহিদ রানা খেলবে, এটা নিয়েও আমি বেশ রোমাঞ্চিত ছিলাম। যেহেতু সেটা হয়নি, তাই আক্ষেপ করে লাভ নেই। আমার বিশ্বাস, যারা আছে তারাও বুদ্ধিদীপ্তভাবে বোলিং করলে ভালো করতে পারবে। টেস্ট দল নিয়ে আমি সবসময়ই আশাবাদী। আমার মনে হয়, টেস্ট দলের খেলোয়াড়রা নিজেদের সম্পর্কে ও নিজেদের লক্ষ্য সম্পর্কে খুবই সচেতন এবং অন্যদের চেয়ে তারা বেশি গোছানো। এখানে তারা কেন ভালো করতে পারবে না, তার কোনো কারণ আমি দেখি না। তাদের ইচ্ছাশক্তি হোক বা লক্ষ্য বাস্তবিক অর্থে তারা সত্যিই ভালো কিছুর কথা ভাবছে।
মতামত দিন