Views Bangladesh Logo

এআই দিয়ে তৈরি কনটেন্ট নিষিদ্ধ করল উইকিপিডিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি লেখা বা কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম অনলাইন তথ্যভান্ডার উইকিপিডিয়া।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বর্তমানে ব্লগ, প্রবন্ধ, গবেষণাপত্র থেকে শুরু করে নানা ধরনের লেখা তৈরি করা গেলেও এসব কনটেন্টের তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই কারণেই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে উইকিপিডিয়া।

নতুন নিয়ম অনুযায়ী, উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবী সম্পাদকরা এআই ব্যবহার করে অনুবাদ বা সম্পাদনার ক্ষেত্রে সহায়তা নিতে পারবেন, তবে প্রকাশের আগে অবশ্যই মানুষের মাধ্যমে যাচাই ও পর্যালোচনা বাধ্যতামূলক থাকবে।

উইকিপিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এআই চ্যাটবট অনেক সময় ভুল বা ‘বিভ্রম’-জাতীয় তথ্য তৈরি করতে পারে, যেখানে ভুয়া তথ্য, ভুল লিংক বা অসত্য রেফারেন্স থাকার ঝুঁকি থাকে। তাই যাচাইযোগ্যতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় ২৫ বছর ধরে মানবসম্পাদিত নির্ভরযোগ্য তথ্য বিশ্বজুড়ে বিনামূল্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই উইকিপিডিয়া এই নীতিমালা আরও কঠোর করেছে বলে জানানো হয়েছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ