Views Bangladesh Logo

স্ত্রীর অন্যত্র বিয়ে, ক্ষোভে নিজ সন্তানকে হত্যার অভিযোগ

সাবেক স্ত্রী অন্যত্র বিয়ে করায় ক্ষোভ থেকে মাদ্রাসাপড়ুয়া ১৪ বছরের সন্তান নাঈমকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইব্রাহিম খলিলের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে নোয়াখালীর চরজব্বর থানায় হত্যা মামলা করেছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুরে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাঈম চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল। তিন বছর আগে মা-বাবার বিচ্ছেদের পর থেকে সে নানার বাড়িতে থেকে লেখাপড়া করত।

মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে নাঈমের মা ও ইব্রাহিম খলিলের সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকেই সাবেক স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ ওঠে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে।

পরিবারের অভিযোগ, সাবেক স্ত্রীর ওপর প্রতিশোধ নিতেই গত সোমবার রাতে নিজের সন্তানকে ডেকে নিয়ে হত্যা করেন ইব্রাহিম খলিল। পরে নাঈমের মরদেহ ধানখেতের পাশে ফেলে রাখা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, অভিযুক্ত বাবাকে পুলিশ আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। শুক্রবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় জানা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ