Views Bangladesh Logo

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় যেই আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখেই কাজ করবে।

পুশইন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, গঙ্গা চুক্তির বিষয়ে বাংলাদেশ আশাবাদী। পাশাপাশি ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ