যারাই ক্ষমতায় আসুক, গুম-খুনের বিচার করতে হবে: তারেক রহমান
যে সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন, তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদ, গুম ও খুনের ঘটনার বিচার করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি রাজধানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, তারা যেন ন্যায় বিচার পান, সে ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, শহীদ পরিবার এবং গুম-খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐক্যমত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান, এমন আগ্রহ দেখতে পাচ্ছেন না। এসময় বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন শহীদ পরিবারের অভিভাবকরা।
এ সময় শহীদ পরিবারের সদস্যদের মধ্যে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে