প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র জমা
বাংলাদেশের অর্থনীতির ওপর শ্বেতপত্র তৈরির জন্য গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও অন্যান্য সদস্যরা ঢাকার তেজগাঁওয়ে ড. ইউনূসের কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন।
গত ২১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার অর্থনীতির বর্তমান পরিস্থিতি তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়।
শ্বেতপত্রে যে বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে, সেগুলো হলো- সরকারি অর্থ ব্যবস্থাপনা; মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা; উৎপাদন, সরকারি ক্রয় এবং খাদ্য বিতরণ; বৈদেশিক লেনদেন; রপ্তানি, আমদানি, রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ (FDI); বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ প্রবাহ; জ্বালানি ও বিদ্যুৎ; বেসরকারি বিনিয়োগ; কর্মসংস্থান; দেশে ও বিদেশে কর্মসংস্থান; আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের মজুরি এবং তরুণদের কর্মসংস্থান।
এ শ্বেতপত্র সোমবার গণমাধ্যমে প্রকাশ করা হবে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে রয়েছেন- অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিপিডির সম্মানীয় ফেলো; ড. সেলিম রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক; ড. জাহিদ হোসেন, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ; ফেরদৌস আরা বেগম, বিল্ডের সিইও; ড. এম তামীম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে