Views Bangladesh Logo

ফলাফল হতে লাগতে পারে কয়েকদিন

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে কে যাচ্ছেন হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস- তা জানতে লেগে যেতে পারে কয়েকদিন। দেশটির নির্বাচন পদ্ধতির কারণেই এটির ফলাফল তৈরি ও প্রকাশের প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ে যায় বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।

তাইতো ভোট দেয়ার প্রস্তুতি নেয়া নাগরিকদের ভোট গণনার আগ পর্যন্ত তাদের ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।

মার্কিন ইতিহাসে এবারই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। এতে কে জয়ী হচ্ছেন, তা জানতে কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরাও।

নাগরিকদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না। নাগরিকদের ভোট ভাগ হয়ে যায় ৫৩৮টি নির্বাচক বা ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে। এই ভোটগুলোর বিন্যাস ঠিক করে দেয়, কে হবেন প্রেসিডেন্ট।

যে প্রার্থী জনগণের ভোট জিতে নেন, প্রতিটি রাজ্য তার ইলেক্টোরাল কলেজের ভোটগুলো ওই প্রার্থীকে দেয়। বড় রাজ্যগুলোর ভাগে ইলেক্টোরাল কলেজের ভোট বেশি থাকে। সেসব রাজ্যে কংগ্রেসের প্রতিনিধি বেশি।

এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। অন্যদিকে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে অন্তত ২৭০টি গুরুত্বপূর্ণ ইলেকটোরাল ভোট পেতে কঠিন লড়াই হবে। এ সংখ্যাটি প্রেসিডেন্ট হওয়ার নিশ্চয়তা দেবে।

তবে এবারের নির্বাচনের লড়াই একেবারে শেষ সময় পর্যন্ত গড়াতে পারে। ভোটের ফলাফল প্রকাশে দেরি হওয়ার আশঙ্কা করছেন। এ ছাড়া ভোট গণনা নিয়ে আইনি চ্যালেঞ্জের মতো জটিলতাও তৈরি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ