Views Bangladesh Logo

প্রাথমিকের শিক্ষক নিয়োগ

নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যা জানাল মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আসিফ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। এ কারণে নিয়োগপত্র প্রাপ্তির বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ