Views Bangladesh Logo

নাঈম হাসানের সঙ্গে যা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়: তামিম ইকবাল

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, নাঈমের সঙ্গে যা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে বিসিবি প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তামিম জানান, ঘটনার রাতে নাঈম হাসান তাকে ফোন করার পরপরই তিনি এবং বোর্ডের অন্যান্য পরিচালকরা পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নেন।



তামিম বলেন, নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।

তিনি আরও জানান, বিসিবি ইতোমধ্যে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

তামিম বলেন, বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজ সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।

নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দেশের ক্রিকেটাঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে বিসিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ