শিরীন শারমিনকে আটকের বিষয়ে যা জানালো ডিএমপি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম এন নাসিরউদ্দীন সাংবাদিকদের জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৪টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভোর ৫টার দিকে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়।
তিনি বলেন, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে রাজধানীর বনানী ও উত্তরা থানায় জুলাই সংক্রান্ত ঘটনায় মামলা রয়েছে। এছাড়া রংপুরেও একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডিসি এম এন নাসিরউদ্দীন আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত কার্যক্রম কী হবে তা পরে জানানো হবে।
এর আগে আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করে। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে