Views Bangladesh Logo

সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ, নেপালের বিদায়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নেপালকে ৯ উইকেটে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিল ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে টানা তৃতীয় জয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করলেন শাই হোপের নেতৃত্বে ক্যারিবীয় দল। অন্যদিকে টানা তিন হারে টুর্নামেন্ট থেকে বিদায় হল নেপালের।

রোববার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জেসন হোল্ডারের বোলিং তোপে পড়ে নেপাল। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে দলটি বড় বিপদে পড়ে। কুশল ভুর্তেল (১), অধিনায়ক রোহিত পাওদেল (৫) ও আসিফ শেখরা (১১) ব্যর্থ হন।

তবে ষষ্ঠ উইকেটে দীপেন্দ্র সিং আইরি সোমপাল কামির সঙ্গে ৫৪ রানের লড়াকু জুটি গড়ে দলের ভরসা হয়। এই জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের জন্য সর্বোচ্চ ষষ্ঠ উইকেটের পার্টনারশিপ। দীপেন্দ্র ৪৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রান করেন। শেষদিকে সোমপাল অপরাজিত ২৫ রানে দলকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানের স্কোরে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার একাই ৪ উইকেট শিকার করেন।

১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামেন। ওপেনার ব্র্যান্ডন কিং ২২ রান করে নন্দন যাদবের বলে আউট হলেও তা দলের জয়ে বাধা সৃষ্টি করতে পারেনি। দ্বিতীয় উইকেটে শাই হোপ ও শিমরন হেটমায়ার ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দেন। হোপ ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রান করে অপরাজিত থাকেন, হেটমায়ার ৪ চার ও ২ ছক্কায় ৪৬ রানে অপরাজিত ছিলেন। তাদের দাপুটে ব্যাটিংয়ে ১৫.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ম্যাচসেরা হয়েছেন জেসন হোল্ডার

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ