Views Bangladesh Logo

পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভায় রদবদল

 VB  Desk

ভিবি ডেস্ক


রদবদল ঘটলো পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সিদ্ধান্তেই হলো এ পরিবর্তন। যদিও নতুন কোনো মুখকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি।
সোমবার রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তি অনুযায়ী মন্ত্রিসভায় দায়িত্ব বেড়েছে সিনিয়র মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদার ও ইন্দ্রনীল সেনের। পাশাপাশি খর্ব করা হয়েছে বাবুল সুপ্রিয়’র দায়িত্ব। তবে দায়িত্ব খর্ব হয়েছে গায়ক-রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়’র। রাজ্যটির পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে।
বাবুল সুপ্রিয়কে দেওয়া হয়েছে অচিরাচরিত শক্তি দপ্তরের দায়িত্ব। সেই সঙ্গে আগের তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বও বাবুল সুপ্রিয়’র হাতে থাকছে।
তবে দায়িত্ব বেড়েছে বন মন্ত্রণালয়ের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বন মন্ত্রণালয়ের পাশাপাশি শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
এদিকে অরূপ রায়কে সমবায় মন্ত্রী থেকে সরিয়ে দিয়ে তার বদলে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর।
আগের খাদ্য ও প্রক্রিয়াকরণ মন্ত্রী গোলাম রব্বানিকে পরিবেশ দফতরের মন্ত্রী করা হয়েছে। আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে।
এদিকে গায়ক-রাজনীতিবিদ ইন্দ্রনীল সেনকে তথ্য ও সংস্কৃতি এবং কারিগরী শিক্ষা প্রতিমন্ত্রীর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পর্যটন মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। অতীতে পর্যটন মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল। কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ও বিধায়ক হিসেবে জয়ের পর বাবুলকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল।
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে সমবায় মন্ত্রণালয়ের ভার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ