Views Bangladesh Logo

গণতান্ত্রিক বাংলাদেশে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াব।

রোববার (৭ জুন) সকালে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে ক্যারিয়ারভিত্তিক ও কারিগরি শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জাতীয় ইতিহাসের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসের প্রতিটি মাঠে যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে হবে। আর সেজন্য আমাদের একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। শিক্ষায়-দীক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত রাখতে না পারলে আগামী দিনে বৈশ্বিক চ্যালেঞ্জে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে।

তারেক রহমান বলেন, শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয় বরং বর্তমানে প্রযুক্তি নির্ভরশীল রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃত্তি উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিমূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। ফলে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও প্রযুক্তি নির্ভর এবং কর্মুক্তি করতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কিংবা এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি অ্যাকাডেমি লিংকে জবাবদিহিমূলক করার সম্ভবতা এখন সময়ের দাবি।

তিনি বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার এই চলমান সময় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ অত্যন্ত জরুরি তবে আমাদের সামনে যে ভবিষ্যৎ বাংলাদেশ বসে আছে তাদেরকে যখন পাই এ বিষয়টি আমি চেষ্টা করি উল্লেখ করতে সেটি কি একজন মানবিক মানুষ হয়ে উঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা দক্ষতা এবং মডেনাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ এই সব বিষয়গুলোর প্রতি আরও অধিক গুরুত্ব দিবেন। যত্নশীল থাকবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ