কোটা সংস্কার মামলার শুনানি এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে: আনিসুল হক
কোটা সংস্কারের মামলার শুনানি এগিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী জানান, এ বিষয়টি ইতোমধ্যে অ্যার্টনি জেনারেলকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ২টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, আগামী ৭ আগস্ট যে মামলা শুনানির কথা ছিল, সেই মামলার শুনানি এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে, আগামী রোববার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আবেদন করবেন। যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন।”
মন্ত্রী আরও বলেন, “গতকাল প্রধানমন্ত্রী তার ভাষণে বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে