Views Bangladesh Logo

শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা

সরকারের নীতি ও বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই ন্যায্য বিচার ও ইনসাফ নিশ্চিত করা হবে—এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষেত্রেও।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সরকারের অগ্রগতি বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে আমাদের মূল লক্ষ্য ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। এমনকি শত্রুর প্রতিও ইনসাফ থাকবে।

ডা. জাহাদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, তাহলে তার ক্ষেত্রে কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল ব্যবস্থা নেওয়া হবে না। পুরো বিচার প্রক্রিয়া আইনগত কাঠামোর মধ্যেই সম্পন্ন হবে।

তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণের পূর্ণ সুযোগ পাবেন এবং রাষ্ট্রও তাকে সহযোগিতা করবে। চূড়ান্ত রায় যা-ই হোক, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে—এটাই ‘ইনসাফের মূলনীতি’।

এ সময় উপস্থিত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, যেকোনো অভিযোগের ক্ষেত্রে তদন্ত, প্রসিকিউশন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ প্রমাণিত হতে হয়।

তিনি বলেন, একজন অভিযুক্ত ব্যক্তি তখনই অপরাধী হিসেবে গণ্য হন, যখন আদালত তা প্রমাণ করে।

তিনি আরও বলেন, পলাতক সরকারপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবার ক্ষেত্রেই ন্যায়বিচারের একই নীতি অনুসরণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ