Views Bangladesh Logo

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হতে হবে: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

তুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে আশার আলো ফুটে উঠেছে। বাংলাদেশ পুনর্গঠনে আমাদের সবাইকে আরও আন্তরিক হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক প্রদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য সাংবাদিক মাহফুজ উল্লাহ লড়াই করেছেন। ২০১৪ সালের নির্বাচনের পর সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে সামনের সারিতে তার ভূমিকা ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের ভিত্তি গড়তে ভূমিকা রেখেছিলেন তিনি।

তিনি বলেন, ‘আজকে আমরা সবাই আশাবাদী। ফ্যাসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে। আজকে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি। আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবো। এজন্য সবাইকে অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি।’

মাহফুজ উল্লাহর মতো একজন গুণী ও প্রতিভাবান সাংবাদিকের মৃত্যুর পর রাষ্ট্র তাকে একুশে পদকে ভূষিত করেছে এতে ফখরুল সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি বলেন, মাহফুজ উল্লাহ সর্বদা সামাজিক পরিবর্তন আনা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য কাজ করে গেছেন।

বিএনপি নেতা স্মরণ করিয়ে দেন যে, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করার জন্য বামপন্থি ও ডানপন্থি উভয় রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে মাহফুজ উল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন প্রয়াত মাহফুজ উল্লাহর বড় ভাই মাহবুব উল্লাহ, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আলোকচিত্রী শহিদুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাহফুজ উল্লাহর স্ত্রী ও তিন সন্তান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ