Views Bangladesh Logo

বিশ্বকাপ বাছাইপর্ব : শুক্রবার রাতে মেলবোর্নের উদ্দেশ্য রওনা দেবে টাইগাররা

 VB  Desk

ভিবি ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম কোয়ালিফিকেশন রাউন্ড-২ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে শুক্রবার (১০ নভেম্বর) রাতে মেলবোর্নের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
শুক্রবার বিকেলে বসুন্ধরা কিংস এরেনায় চূড়ান্ত অনুশীলনের পর এদিন রাতেই অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে রওনা দেবেন তারা।
আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের গ্রুপ আই অ্যাওয়ে ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ।
অস্ট্রেলিয়া থেকে ফেরার পরই ২১ নভেম্বর ঢাকার বসুন্ধরা কিংস এরিনায় লেবাননের বিপক্ষে এএফসি কাপে নিজেদের ঘরের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এর আগে ২০১৫ ফিফা বিশ্বকাপের কোয়ালিফিকেশন রাউন্ডে বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে দুইবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। পার্থে তাদের আওয়ার ম্যাচে বাংলাদেশ ০-৫ গোলে পরাজয় বরণ করে এবং ঢাকায় হোম ম্যাচে তাদের কাছে ০-৪ গোলে পরাজয় স্বীকার করে।
এদিকে কাতারে গত ফিফা বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় সফরপূর্ব এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ জাভিয়ের ক্যাব্রেরা বলেন, “ তাদের (অস্ট্রেলিয়া) মাটিতে ভালো ফুটবল খেলা আমাদের জন্য ইতিবাচক লক্ষণ।”
তিনি আরও বলেন, “ফলাফলের চেয়ে আমাদের মনোবল ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া আমাদের উপর আধিপত্য বিস্তার করবে, তবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের মনোভাব নিয়ে আমাদের বর্তমান ফর্ম বজায় রাখতে হবে।”
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, "আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ফুটবল খেলতে চাই। আমরা আমাদের সামর্থ্য এবং ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। যদিও র‍্যাঙ্কিং এবং শক্তিতে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে অনেক ভালো।”

বাংলাদেশের এই অধিনায়ক আরও বলেন, "সম্প্রতি আমরা ভালো ফুটবল খেলছি। আমরা মালদ্বীপকে হারিয়েছি, আফগানিস্তানের বিপক্ষে ভালো ফুটবল খেলেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের লড়াইয়ের মনোভাব নিয়ে পারফর্ম করা খুবই গুরুত্বপূর্ণ।"
গত মাসে রাউন্ড-১ ম্যাচে অস্ট্রেলিয়া, লেবানন এবং ফিলিস্তিনের সাথে মালদ্বীপকে বাদ দিয়ে ফিফা বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বের গ্রুপ আইয়ের ছয় ম্যাচের হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলার অধিকার অর্জন করেছে বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ