Views Bangladesh Logo

দক্ষিণাঞ্চলের ৮টি নদীর পানি বিপৎসীমার ওপরে

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের দক্ষিণাঞ্চলের ৮টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপদ চিহ্ন বরাবর সমান্তরালভাবে প্রবাহিত হচ্ছে। পূর্ণিমা ও উজান থেকে আসা পানির প্রবাহের কারণে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

রবিবার রাত ৯টায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ ১৯টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। রবিবারের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার প্রভাব পড়েনি বলেও জানান এই পাউবো কর্মকর্তা।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ