Views Bangladesh Logo

জলকামানে ছত্রভঙ্গ আমরণ অনশনরত শিক্ষানবিশ এসআইরা

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশনরত শিক্ষানবিশ উপপরিদর্শকদের (এসআই) জলকামান থেকে পানি ছিটিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।

আজ বুধবার পৌনে একটার দিকে জলকামান ব্যবহার করে তাঁদের ওপর পানি ছিটিয়ে দেয়া হয়।

এতে তারা ছত্রভঙ্গ হয়ে যান বলে জানিয়েছেন শিক্ষানবিশ এসআইরা।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই) গত সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে আমরণ অনশনে বসেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানা যায়।

চাকরি পুনর্বহালের দাবিতে ৫ ও ৬ জানুয়ারি তাঁরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে ৬ জানুয়ারি অবস্থান কর্মসূচি স্থগিত করেন। তখন দাবি মেনে নিতে ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তাঁরা। এ সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়ায় সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁরা সচিবালয়ের সামনে আবারও অবস্থান নেন তারা।

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ৩২১ এসআইকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে নাশতা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়।

এদিকে ৪০তম ব্যাচের শিক্ষানবিশ এসআইরা প্রশিক্ষণ শেষে গতকাল র‍্যাঙ্ক ব্যাজ পেয়েছেন। আজ বুধবার তাঁদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ