কক্ষপথে প্রবেশ করেছে উত্তর কোরিয়ার উপগ্রহ: ওয়াশিংটন
গোয়েন্দা নজরদারির কাজে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা সামরিক কৃত্রিম উপগ্রহটি তার কক্ষপথে প্রবেশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন। তবে কৃত্রিম উপগ্রহটি যুক্তরাষ্ট্রের সরকারি ও সামরিক স্থাপনার ছবি সংগ্রহ করছে বলে পিয়ংইয়ংয়ের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র প্যাট্রিক রাইডার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, হোয়াইট হাউজ এবং পেন্টাগনের 'অসংখ্য' ছবি ইতিমধ্যে অনলাইনে রয়েছে। উত্তর কোরিয়ার সংগৃহীত ছবির বিষয়ে কোনো তথ্য নেই তার কাছে। এ সপ্তাহের প্রথম দিকে পিয়ংইয়ং এক মন্তব্যে জানায়, তারা তাদের স্যাটেলাইটের মাধ্যমে হোয়াইট হাউজ, পেন্টাগন এবং অন্যান্য সামরিক স্থাপনার ছবি সংগ্রহ করেছে। এরই প্রেক্ষিতে মন্তব্য এলো এই মুখপাত্রের।
উত্তর কোরিয়ার সংগৃহীত ছবি এখনও প্রকাশের অপেক্ষায় রয়েছে। তবে পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে যে, কৃত্রিম উপগ্রহটি তার কক্ষপথে প্রবেশ করেছে। তিনি বলেন, 'এটি (স্যাটেলাইট) তার কক্ষপথে প্রবেশ করেছে এবং তা ব্যালেস্টিক মিসাইল প্রযুক্তিসমৃদ্ধ, এ বিষয়ে আমরা সচেতন। তবে এ বিষয়ে বিস্তারিত জানানোর কোনো তথ্য আমার কাছে নেই।'
অবশ্য রাইডার দক্ষিণ কোরিয়াকে 'আয়রনক্লাড' প্রতিরক্ষাব্যবস্থা প্রদানে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি পরবর্তিতে এ বিষয়ে অগ্রগতি নজরদারিতে রাখতে সিউল এবং টকিওর সঙ্গে গভীর যোগাযোগ চালিয়ে যাওয়ার কথাও জানান। সেইসঙ্গে বেসামরিক এলাকায় পিয়ংইয়ংয়ের গার্ড পোস্ট পুন:প্রতিষ্ঠা এবং সেখানে ভারি অস্ত্র স্থাপনের বিষয় নিবিড় পর্যবেক্ষণে রাখার বিষয়েও মন্তব্য করেন। উত্তর কোরিয়া তাদের গোয়েন্দা স্যাটেলাইটের নজরে হোয়াইট হাউজ আসায় বেশ খুশি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে