Views Bangladesh Logo

ঠাকুরগাঁওয়ে পুলিশের হেফাজত থেকে ওয়ারেন্টভুক্ত আসামির পলায়ন

ঠাকুরগাঁওয়ে পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১৮ মিনিটের দিকে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের সন্তান। এর আগে গত ৬ আগস্ট বিকালে ঢাকার টঙ্গী এলাকা থেকে একটি ওয়ারেন্ট মামলায় তাকে আটক করেছিল র‍্যাব-১। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

এরপরে আটোয়ারী থানা পুলিশের কাছে এই ওয়ারেন্টভুক্ত আসামিকে হস্তান্তর করা হয়। তাকে নিয়ে আসার সময় পথিমধ্যে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের জানান, পুলিশের উপস্থিতিতেই আসামি মোহাম্মদ সাঈদার দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো। এতে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে এলাকায় থামলে আসামি পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আসামি মোহাম্মদ সাঈদারকে গ্রেপ্তারের জন্য আটোয়ারী থানা পুলিশের সঙ্গে আমরা কাজ করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ