Views Bangladesh Logo

এআই প্রযুক্তিযুক্ত স্মার্ট ওয়াশিং মেশিন আনল ওয়ালটন

 VB  Desk

ভিবি ডেস্ক

নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এবং ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন। এআই ফিচারের এই মডেলটি কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে ব্যবহারকারীদের দেয় আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা।

মঙ্গলবার (১২ মে) বিকালে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির নতুন মডেলের এসব ওয়াশিং মেশিনের উদ্বোধন করা হয়।

ওয়ালটনের নতুন মডেলগুলোর মধ্যে আরও রয়েছে ফ্রন্ট-লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচার সমৃদ্ধ ওয়াশিং মেশিন। ৮ কেজি ধারণক্ষমতার মডেলটিতে রয়েছে স্টিম ওয়াশ ফিচার। এছাড়া ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনে রয়েছে ওয়াশার-ড্রায়ার কম্বো সুবিধা।

এ ছাড়াও এসব মডেলের ওয়াশিং মেশিনে আরও রয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর, যা একই সাথে বিদ্যুৎ সাশ্রয় করে এবং কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরমেন্স নিশ্চিত করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ