Views Bangladesh Logo

নির্বাচন নিয়ে উপদেষ্টা ওয়াহিদউদ্দিনের বক্তব্য ‘ব্যক্তিগত মতামত’

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নির্বাচন ও রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার প্রসঙ্গে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল শনিবার যে বক্তব্য দিয়েছেন সেটি তার ‘ব্যক্তিগত মতামত’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত মতামত।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, আগামী বছরই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখবো। (এটি) আমার ব্যক্তিগত মতামত। জানি না কী হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ