Views Bangladesh Logo

উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, বোতল নিক্ষেপ

 VB  Desk

ভিবি ডেস্ক

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান থেকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল ছোড়া হয়েছে।

বুধবার (১৪ মে) রাত দশটার পর তথ্য উপদেষ্টা যমুনার সামনে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকদের সঙ্গে নিয়ে তাদের কাছে গেলে এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে বোতল ছোড়া হয়। তবে কে বা কারা বোতল নিক্ষেপ করেছে তা এখনো জানা যায়নি।

পরে তিনি সেখান থেকে সরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মাহফুজ আলম বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র তার ওপরে আক্রমণ করেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে আন্দোলনকে স্যাবোটাজ করার চেষ্টা করছে, তারা কারা তাদের নাম বলতে চাই না।

তিনি বলেন, আমি বিশ্বাস করি যারা আমার ওপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয়, আন্দোলনকারীদের মাঝে থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ