Views Bangladesh Logo

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন-বিএনপি মনোনীত মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. আবিদুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত মো. আল-আমিন তালুকদার

এ আসনে ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন সেনাবাহিনীর ২৫০ জন সদস্য (স্ট্রাইকিং ফোর্স), বিজিবির ৮ প্লাটুন (১৮৯ জন), র‌্যাবের ১০টি টিম (৭০ জন), পুলিশের ১ হাজার ৩২৭ জন এবং আনসার ও ভিডিপির ১ হাজার ৯৯০ জন সদস্য।

অপরদিকে শেরপুর-৩ আসনের (শ্রীবরদী–ঝিনাইগাতী) সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তারা হলেন-বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান

এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছেন সেনাবাহিনীর ১৪০ জন সদস্য (স্ট্রাইকিং ফোর্স), বিজিবির ১৬ প্লাটুন (৩২৮ জন), র‌্যাবের ১৪টি টিম (১৩৫ জন), পুলিশের ১ হাজার ১৫৫ জন, আনসার ও ভিডিপির ১ হাজার ৭০৪ জন সদস্য।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি থাকবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। একই দিনে গণভোটও হয়। তপশিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করেছিল ইসি। অন্যদিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-২ দুটি আসনে নির্বাচিত হন। আইন অনুযায়ী তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে ইসি। পরে আজ একই দিনে দুই আসনের ভোট গ্রহণের তারিখ রেখে তপশিল ঘোষণা করে সংস্থাটি। তবে গণভোটে ‘হ্যাঁ’ আগেই জয়যুক্ত হওয়ায় এখন আসন দুটিতে গণভোট হবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ