বিজিএমইএ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নতুন এ পরিচালনা পর্ষদের মেয়াদকাল হবে ২০২৪-২০২৬ পর্যন্ত।
শনিবার (৯ মার্চ) বিজিএমই এর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত ।
ঢাকা জোনের মোট ভোটার ২ হাজার ৫১ জন এবং চট্টগ্রাম জোনের মোট ভোটার ৫১২ জন। নতুন পরিচালনা পর্ষদের পরিচালক পদে ৩৫ জনকে বেছে নিতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সম্মিলিত পরিষদ ও ফোরাম নামক দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। সম্মিলিত পরিষদের প্যানেলের নেতৃত্বে রয়েছেন এস এম মান্নান এবং ফোরামের প্যানেলের নেতৃত্বে রয়েছেন ফয়সাল সামাদ।
দুটি প্যানেলের অধীনে ৩৫টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭০ জন প্রার্থী । ৩৫ জন পরিচালকের মধ্যে ঢাকা থেকে ২৬ জন এবং চট্টগ্রাম থেকে নয়জন নির্বাচিত হবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে