ভারতের দুই রাজ্যে ভোটগ্রহণ চলছে
ভারতের দুটি গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি এবং তার রাজ্য সহযোগীদের জনপ্রিয়তার পরীক্ষা হচ্ছে।
মহারাষ্ট্র, ভারতের সবচেয়ে ধনী রাজ্য এবং মুম্বাইয়ের মতো আর্থিক ও বিনোদন কেন্দ্রের আবাসস্থল, বর্তমানে বিজেপি ও একটি হিন্দুত্ববাদী দলের জোট দ্বারা পরিচালিত। অন্যদিকে, ঝাড়খণ্ড রাজ্যে কংগ্রেসসহ বিরোধী জোট ক্ষমতায় রয়েছে।
নরেন্দ্র মোদি এই দুই রাজ্যে বড় বড় জনসভা করেছেন। এই নির্বাচনগুলি দলটির কাছে গুরুত্বপূর্ণ। কারণ মাত্র চার মাস আগে বিজেপি জাতীয় নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে এবং আঞ্চলিক দলের সহযোগিতায় সরকার গঠন করে।
নির্বাচনের আগে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মোদি লিখেছেন, ‘এই বিশেষ মুহূর্তে, আমি তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় ভোট দিতে অনুরোধ জানাই।’
রাজনৈতিক বিশ্লেষক নীলাঞ্জন মুখোপাধ্যায় বলছেন, যদি এই নির্বাচনে বিজেপি বিপর্যয়ের সম্মুখীন হয়, তবে তা মোদির নেতৃত্বের স্টাইলে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি যোগ করেন, ‘এটি আগামী বছরের দিল্লি ও বিহারের নির্বাচনে বিজেপির ওপর প্রভাব ফেলতে পারে।’
উল্লেখ্য, ভোটগ্রহণ শেষে এই দুই রাজ্যে ভোট গণনা হবে শনিবার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে