Views Bangladesh Logo

সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

ঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়। রিবতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এজন্য পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই রাজধানীসহ সারাদেশের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছানো হয় ব্যালট পেপার।

এবারের নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। এর ফলে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে সংসদ সদস্য নির্বাচিত করতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৯৭০ জন প্রার্থী। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন।

এদিকে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, সেনাবহিনী, নেভী, কোস্টগার্ডসহ সবমিলিয়ে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও ভোটের মাঠে থাকছে ৩ হাজার ম্যাজিস্ট্রেট ও বিচারক। তারা যেকোনো অপরাধে তাৎক্ষণিক শাস্তি দিতে পারবেন। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ