পরিবর্তনের আশায় ভোট দিলাম: সারজিস
পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আটোয়ারী উপজেলার বামন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
সকাল ৮টায় বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান সারজিস আলম। পরে তিনি শাপলা কলি প্রতীকে ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। পরিবর্তনের প্রত্যাশা থেকেই তিনি ভোট দিয়েছেন বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের মতামতের প্রতি সবাই আস্থা রাখবে। ভোটগ্রহণে দায়িত্ব পালনকারীদের কাছ থেকে পেশাদার আচরণ প্রত্যাশা করেন তিনি।
সারজিস অভিযোগ করেন, গত কয়েক দিনে বিএনপির কিছু নেতা-কর্মী ভোটারদের বাধা ও হুমকি দিয়েছেন। তবে তিনি আশা করেন, ভোটের দিনে এমন পরিস্থিতি তৈরি হবে না। প্রশাসন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারলে তাদের কোনো অভিযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে