Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্কের সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে শহরের হোটেল গ্র্যান্ড হায়াতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফলকার তুর্ক।

বৈঠকে মানবাধিকারসহ দুই পক্ষের অভিন্ন স্বার্থের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সফরকালে তিনি বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।

এরই অংশ হিসেবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে শুক্রবারের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ