প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। শনিবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ ব্যাপারে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণ জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে মৌখিক পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের এই ধাপে আবেদন করেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। পরে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৯ হাজার ৩৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে