Views Bangladesh Logo

সচিবালয়ে সপ্তাহে ২ দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্তাহের দুই দিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না।


বুধবার (২৮ মে) এই নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা) মো. জসিম উদ্দীন এ বিষয়ে গণমাধ্যমে বলেন, সপ্তাহে দুই দিন অর্থাৎ, প্রতি সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন আগামীকাল বৃহস্পতিবার জারি করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগে সচিবালয়ে সপ্তাহে এক দিন (সোমবার) দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এখন থেকে সপ্তাহে দুই দিন (সোমবার ও বৃহস্পতিবার) দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

এর আগে, সরকারি কর্মকর্তাদের বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৭ মে বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ