Views Bangladesh Logo

ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার

সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।

বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ভ্রমণ ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দুই দেশ তাদের সংস্কৃতি অতীতকাল থেকে ধারণ করে আসছে। আমরা একসঙ্গে কাজ করতে চাই।

দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

চব্বিশের অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এর পর থেকে ভারত বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত করে। তবে বর্তমান পরিস্থিতিতে ধীরে ধীরে সেই প্রক্রিয়া স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সহকারী হাই কমিশনার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ