'যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দুই দেশের বাণিজ্য সম্পর্ককে ব্যাহত করবে না'
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে ব্যাহত করবে না। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আইসিইউআরপি সম্মেলনে যোগদান শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক শিল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার, যেখানে বাংলাদেশি পণ্য ১৫.৫ শতাংশ প্রতিযোগিতামূলক কর দিয়ে প্রবেশ করে। ওই বাজারে বাংলাদেশ কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না।"
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ইউরোপের মতো অন্যান্য অঞ্চলের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপির মতো কোনো বিশেষবাণিজ্য সুবিধা দেয় না।
সালমান এফ রহমান নির্বাচনী প্রক্রিয়ায় সম্ভাব্য প্রতিবন্ধকতা মোকাবিলায় মার্কিন ভিসা নীতিকে স্বাগত জানিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে