Views Bangladesh Logo

ভিসা নীতি একান্তই যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে: স্বরাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত এককভাবে যুক্তরাষ্ট্রের বিবেচনার উপর। শনিবার বিকালে সাতক্ষীরা পুলিশ লাইনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন।

তিনি আরও বলেন, "ভিসা নীতি একান্তই সেই দেশের উপর নির্ভর করে।"

মার্কিন সরকার বিশেষ কোনো ব্যক্তি সম্পর্কে কোনো বিবৃতি জারি করেনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তারা বলেছে যে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দিবে বা আসন্ন নির্বাচনে কারচুপির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ভিসা নীতি কার্যকর করা হতে পারে।"  

এ সময় তিনি দৃঢ়তার সাথে বলেন, বাংলাদেশে নির্বাচন অবাধ  ও সুষ্ঠুভাবে করতে সরকার   প্রতিশ্রুতিবদ্ধ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ