Views Bangladesh Logo

সংগীতশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার অনুদান

গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সংগীতশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার অনুদান দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী তার হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই মাটির কাছ থেকে উঠে আসা লাইলী বেগমের গানের প্রতিভা সামাজিক মাধ্যমে নজর কাড়ে। সেই প্রতিভাকে স্বীকৃতি দিতেই এই অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লাইলী বেগমকে ফরিদপুর শিল্পকলা একাডেমির কার্যক্রমের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংস্কৃতিমন্ত্রী আরও উল্লেখ করেন, লোকসংগীত ও বাউলধারার শিল্পীরা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে লাইলী বেগম বলেন, সরকারের কাছ থেকে এমন সম্মান ও সহায়তা পাওয়া তার জন্য বড় প্রাপ্তি।

তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অনুদান তার সংগীতচর্চায় আরও অনুপ্রেরণা যোগাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই শিল্পীর প্রতি সরকারি স্বীকৃতি পাওয়াকে অনেকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ