ভিনিসিয়াস নৈপুণ্যে সিটিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ৫-১ অ্যাগ্রিগেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুর প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি ব্যর্থ ঘরের মাঠে ইতিহাস গড়তে। এ নিয়ে পাঁচ মৌসুমের মধ্যে চতুর্থবার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিল রিয়াল। দুই লেগ মিলিয়ে সিটিকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল।
ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন আর্লিং হলান্ড। পরে আরেক গোলে ব্যবধান গড়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর আর সিটির পক্ষে ফেরা সম্ভব হয়নি।
অন্যদিকে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় ম্যানচেস্টার সিটি। খেলার ২০ মিনিটের মাথায় নিশ্চিত গোল বাঁচাতে গোল-লাইনে হ্যান্ডবল করে ২০ মিনিটে লাল কার্ড দেখেন সিটি অধিনায়ক মিডফিল্ডার বের্নার্দো সিলভা। ১০ জন নিয়ে ফেরার চেষ্টা করলেও শেষ ষোলো থেকে বিদায় হতে হলো সিটিকে।
অফসাইডের কারণে সিটির দুটি গোল বাতিল হয়, একই সঙ্গে রিয়ালের একটি গোলও বাতিল হয়। গোলরক্ষক থিবো কোর্তোয়া গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করেন, তবে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি কোর্তোয়া। তার বদলি নামেন আন্দ্রি লুনিন।
ম্যাচে রিয়াল ১৪টি শটের সাতটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, আর সিটি ২২টি শটের মধ্যে আটটি লক্ষ্যভেদ করতে পারে। শেষ মুহূর্তে ভিনিসিয়াস তার দ্বিতীয় গোলে দলের জয় নিশ্চিত করেন এবং ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে