Views Bangladesh Logo

স্কটল্যান্ডকে কোণঠাসা করে প্রথমার্ধেই ব্রাজিলের ২ গোল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দুর্দান্ত শুরু করেছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল করে সুবিধাজনক অবস্থানে রয়েছে সেলেসাওরা। ম্যাচের মাত্র ৭ মিনিটে প্রথম গোল করে ব্রাজিল এগিয়ে যায় এবং প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ৪৫ মিনিটে দ্বিতীয় গোল করে বিরতিতে যায় তারা।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ব্রাজিল। বল পজেশন নিয়ে মাঠ দাপিয়ে বেড়ায় ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা ও লুকাস পাকেতারা। একের পর এক আক্রমণে স্কটিশ রক্ষণকে বারবার ব্যতিব্যস্ত করে তোলে তারা।

প্রথমার্ধে ব্রাজিল মোট ১১টি শট নেয়, যার মধ্যে ৩টি সরাসরি লক্ষ্যে ছিল এবং ৪টি ছিল অফ টার্গেট। ৪টি শট ব্লক করতে সক্ষম হয় স্কটিশ রক্ষণভাগ। অন্যদিকে স্কটল্যান্ড মাত্র ৪টি শট নিতে পেরেছে, তার মধ্যে লক্ষ্যে একটিও ছিল না- যা স্পষ্টভাবে বলে দেয় আক্রমণে কতটা ব্যর্থ ছিে স্টিভ ক্লার্কের দল।

স্কটল্যান্ডও একেবারে হাল ছেড়ে দেয়নি। অ্যান্ডি রবার্টসন, স্কট ম্যাকটমিনে ও জন ম্যাকগিনের নেতৃত্বে মাঝেমাঝে পাল্টা আক্রমণের চেষ্টা করেছে তারা। ৩টি কর্নার পেয়েছে, গোলকিপার অ্যাঙ্গাস গান একটি শট বাঁচিয়েছেন, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি স্কটিশরা। তুলনামূলকভাবে স্কটল্যান্ড ফাউলেও কম ছিল (মাত্র ৩টি), কোনো হলুদ কার্ডও পায়নি অর্থাৎ ফেয়ার গেম খেললেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে তারা।

ব্রাজিল আক্রমণে যতটা ধারালো, স্কটল্যান্ড ততটাই নিষ্প্রভ। ৭ মিনিটেই গোল খাওয়ায় মানসিকভাবে চাপে পড়ে যায় স্কটিশরা, এবং তারপর থেকেই রক্ষণাত্মক হয়ে পড়ে তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে দ্বিতীয় গোল খাওয়াটা স্কটল্যান্ডের জন্য বড় ধাক্কা- কারণ বিরতির পর ঘুরে দাঁড়ানো এখন অনেক কঠিন হয়ে গেছে।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল কতটা গোল যোগ করে এবং স্কটল্যান্ড সম্মান রক্ষা করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ