Views Bangladesh Logo

রুচিশীল পাঠক গড়তে কাজ করছে ভিউজ বাংলাদেশ: রাশেদ মেহেদী

'সত্যিকারের গণমাধ্যমে গণমানুষের সত্যিকারের কথা তুলে ধরা চ্যালেঞ্জের এবং আমরা এ চ্যালেঞ্জে জয়ী হবো' বলে মন্তব্য করেছেন ভিউজ বাংলাদেশ - এর সম্পাদক রাশেদ মেহেদী।

দেশের প্রথম রিয়েলটাইম বাইলিঙ্গুয়াল নিউজপোর্টাল ভিউজ বাংলাদেশ'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য, মানুষের অপ্রয়োজনীয় হাড়ির খবর নয়, বরং রুচিশীল গঠনমূলক মানসম্মত ও দেশ-জাতি-সমাজের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নিউজ-ভিউজ প্রকাশ-প্রচার করে রুচিশীল পাঠক গড়া। সংবাদের গভীরে পৌঁছে সত্য তুলে আনার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর অভিজাত হোটেল হলিডে ইন-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি চলছে।

বেলা সাড়ে ১১টায় সম্পাদক রাশেদ মেহেদী অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।

নিউজ এডিটর মারিয়া সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে এ পর্যন্ত কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, চলচ্চিত্র পরিচালক ফজলুল আরেফিন, সাংবাদিক ও বিশ্লেষক মহসীন হাবিব, জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব রেজাউদ্দিন স্টালিন।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনাড়ম্বর আয়োজনে যাত্রা শুরু করেছিল ভিউজ বাংলাদেশ।

অনুষ্ঠানে রয়েছেন খ্যাতনামা সংবাদ বিশ্লেষক, গবেষক, বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী এবং একাডেমিশিয়ানরা।

সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গতিশীল সংবাদ এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে ভিউজ বাংলাদেশ তিন মিলিয়ন পাঠকপ্রিয়তা অর্জন করেছে বলে জানিয়ে সম্পাদক বলেন, 'আমাদের এই চেষ্টা ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ