Views Bangladesh Logo

পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলা নিয়ে বিতর্ক, ভিডিও ভাইরাল

 VB  Desk

ভিবি ডেস্ক

ঞ্চগড়ের চাকলাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খুলে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চাকলাহাট বাজার এলাকায় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আবু দাউদ প্রধান, যিনি চাকলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও, গণমাধ্যমকে জানান— আওয়ামী লীগ কার্যালয়ে তালা থাকায় এলাকায় উত্তেজনা তৈরি হচ্ছিল। পরিস্থিতি শান্ত রাখতে তিনি তালা খুলে দেওয়ার কথা বলেন। তার দাবি, এটি কোনো দলীয় সিদ্ধান্ত নয়; বরং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জামায়াতের লোকজনই আগে তালা দিয়েছিল এবং পরে তারাই খুলে দিয়েছে। বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান (বুলেট) কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন। তার পাশে দাঁড়িয়ে আছেন আবু দাউদ প্রধান, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান (স্বপন)। সামনে অন্তত ৩০ জন মানুষ উপস্থিত ছিলেন।

ভিডিওতে কামরুজ্জামান বলেন, বিএনপি সরকার গঠনের পথে রয়েছে এবং এ সময় আবু দাউদ প্রধান আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দিয়ে তৃণমূল নেতা–কর্মীদের সংগঠনকে “অবমুক্ত” করেছেন। এজন্য তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পঞ্চগড়ের সাবেক ছাত্রদল ও জাসাস নেতা ইউনুস শেখ মন্তব্য করে প্রশ্ন তোলেন— কে তাকে আওয়ামী লীগকে “পুনর্বাসন” করার দায়িত্ব দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ