Views Bangladesh Logo

প্রবীণ সাংবাদিক শামীম আহমদ আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

বার্তা সংস্থা ইউএনবির সাবেক চিফ অব করেসপন্ডেন্টস ও সিটি এডিটর শামীম আহমদ ইন্তেকাল করেছেন। সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার (৬ জুলাই) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শামীম আহমদ ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

শামীম আহমদের মৃত্যুতে ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেন, শামীম আহমদ ছিলেন বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। পেশাগত সততা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছিলেন সাংবাদিক সমাজের এক অনুকরণীয় ব্যক্তিত্ব।


তিনি ছিলেন একজন দক্ষ সাংবাদিক, সংগঠক, অভিভাবক এবং সবার প্রিয় বন্ধু। মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন এবং তার পরিবার-পরিজনকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ