Views Bangladesh Logo

মারা গেলেন সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মৃত্যুকালে তিনি এক মেয়ে, নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন।

মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, শুক্রবার বাদ জুমা পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।

এর আগে গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল কুদ্দুস এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিছুটা সুস্থ হলে তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। পরে এক মাস আট দিন বাসায় শয্যাশায়ী থাকার পর শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।

আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদের বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। আমৃত্যু তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ