Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। আজ বুধবার (১ এপ্রিল) এমভি এমপি আলট্রাম্যাক্স ২ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় বলে খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তির (জি টু জি থ্রি) অধীনে এই গম আনা হয়েছে। এর আগে একই চুক্তির আওতায় প্রথম শিপমেন্টে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় শিপমেন্টে ৬২ হাজার ১৫০ টন গম দেশে পৌঁছেছিল।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬১ হাজার টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার টন মোংলা বন্দরে খালাস করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জি টু জি ওয়ান চুক্তির আওতায় ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি টু চুক্তির আওতায় ২ লাখ ৩০ হাজার ৩৯ টনসহ মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম এ পর্যন্ত দেশে এসেছে।

উল্লেখ্য, দেশে বার্ষিক গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন, যেখানে দেশীয় উৎপাদন প্রায় ১০ লাখ টন। বাকি গম সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে আমদানি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ