সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে হংকং পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ (YAN JING HE) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একই দিন রাতে মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে দ্বিতীয় একটি জাহাজ বন্দরে নোঙর করবে। ফলে একদিনেই মোট ৬১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে আসা প্রথম জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে। রাতে মালয়েশিয়া থেকে আসা দ্বিতীয় জাহাজ যুক্ত হলে দ্রুতই খালাস কার্যক্রম শুরু হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইয়ান জিং হে’ জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আজ রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ (SHAN GANG FA ZHAN) নামের আরেকটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়বে। পাশাপাশি আগামীকাল শনিবার একটি এলএনজি পরিবাহী জাহাজ আসারও সূচি রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, দেশের জ্বালানি চাহিদা মেটাতে দ্রুততার সঙ্গে এসব পণ্য খালাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে